শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড-এর মধ্যে তিন একর জমি বরাদ্দ–সংক্রান্ত লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে বেজার কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়। পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বেজা।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩.৯৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪০ লাখ ডলার বা ৫০ কোটি টাকা) বিনিয়োগে একটি নতুন কারখানা নির্মাণ করবে অপটিমাপ্লাস্ট।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, নতুন কারখানায় প্লাস্টিক বোতল, লুব্রিকেন্ট ও পেইন্ট কনটেইনার, বাকেট, ঢাকনা, ক্যাপ, পিইটি প্রিফর্ম, পিইটি জারসহ বিভিন্ন প্যাকেজিং পণ্য উৎপাদন করা হবে। এর পাশাপাশি রক্তের ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনেরও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

অপটিমাপ্লাস্টের যাত্রা শুরু ১৯৯৪ সালে চট্টগ্রামে ‘রিলায়েন্স ক্যান ইন্ডাস্ট্রি’ নামে। বর্তমানে এটি উচ্চমানের প্লাস্টিক রিজিড ও প্যাকেজিং পণ্য উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বছরে প্রায় ৯৬ কোটি টাকার টার্নওভার নিয়ে প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় কনটেইনার, প্যাকেজিং সল্যুশন ও শিল্প উপাদান সরবরাহ করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য অসাধারণ সুযোগ তৈরি করছে। অপটিমাপ্লাস্টের বিনিয়োগ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্যের বৈচিত্র্য আনবে এবং শিল্প সমন্বয় গড়ে তুলতে সহায়ক হবে।

অপটিমাপ্লাস্টের ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক বলেন, “আমরা দ্রুত কারখানা নির্মাণ করব। শিল্প নগরের অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়ে তোলা হবে।”

বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৪টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও ২০টির নির্মাণকাজ চলছে। দেশের বৃহত্তম পরিকল্পিত এই শিল্পাঞ্চলে শুধু কারখানাই নয়, আধুনিক নগর সুবিধাও যুক্ত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024