দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। দিনের শুরু থেকেই বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে এবং বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৩৭৩ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,০৮০ পয়েন্টে।
লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
কোম্পানিভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, ২৭৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৪৭টির শেয়ারদর কমেছে এবং ৫৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিকভাবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে।