শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তানিয়া বৃষ্টি নাটক: ইউটিউবে নতুন প্রকাশিত তিনটি নাটক ও দর্শকের সাড়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে
তানিয়া বৃষ্টি নাটক: ইউটিউবে নতুন প্রকাশিত তিনটি নাটক ও দর্শকের সাড়া

তানিয়া বৃষ্টি নাটক: ইউটিউবে নতুন প্রকাশিত তিনটি নাটক ও দর্শকের সাড়া

ইউটিউবে প্রতিনিয়তই নতুন নাটক প্রকাশ পাচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত। সাম্প্রতিক সময়ে অল্প সময়ের মধ্যে তিনটি নাটক প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নাটকগুলো হচ্ছে— নির্মাতা মাসুদ রানা অনিকের ‘জামাই বউ বাটপার’ এবং ‘পানু হেটস রানু’, পাশাপাশি পরিচালক শহীদ উন নবীর ‘দাদির দাদাগিরি’। তিনটি নাটকেই ভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তানিয়া বৃষ্টি।

২০২২ সালে জাকিউল ইসলাম রিপন পরিচালিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে একে একে গল্পভিত্তিক নাটকে কাজ করার প্রস্তাব পান এবং গুণী নির্মাতা ও প্রজন্মের মেধাবী নির্মাতারা তাঁকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন।

২০১২ থেকে ২০২৫ অবধি তানিয়া বৃষ্টি ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক আলোচিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।

তানিয়া বৃষ্টি বলেন, “অনেক কষ্ট-সংগ্রামের পর আজ আমি একজন অভিনেত্রী হিসেবে ভালো অবস্থানে এসেছি। দর্শক আমার নাটক দেখেন এবং তাদের ভালো লাগার কথা জানিয়ে থাকেন। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, “দর্শকদের জন্য ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। আগে নিজের পছন্দমতো গল্প বেছে নেওয়ার সুযোগ ছিল না, সব কাজই করে ফেলতে হতো। এখন নিজের ইচ্ছামতো গল্প নির্বাচন করতে পারছি। যারা নিয়মিত কাজ করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন, যার ফলে ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।”

তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাঁর সুপ্ত অভিনয় প্রতিভা প্রথমে খুঁজে পেয়েছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন, যিনি তাকে সুযোগ দিয়েছিলেন ‘পিনিকেই ঝিনিক’ নাটকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024