শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভ্রমণ থেকে লাশ হয়ে ফিরলেন অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ পড়া হয়েছে

ছুটি কাটাতে থাইল্যান্ড গিয়ে লাশ হয়ে ফিরলেন রাশিয়ান তরুণী অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গত ২৯ নভেম্বর পর্যটন স্পটে যোগাব্যায়াম করার সময় একটি বৃহৎ ঢেউয়ের কবলে পড়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে ভাসিয়ে নেয় তাকে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাল গাড়িতে লাড কো ভিউপয়েন্টে যেতে দেখা গেছে তাকে। আর ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয় তার।

অভিনেত্রী কামিলা একজন রাশিয়ান বংশোদ্ভূত। তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। এ অবস্থায় মৃত্যু হলো তার।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়। একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024