শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রানি মুখার্জি জিতলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে
রানি মুখার্জি জিতলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার

রানি মুখার্জি জিতলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার

ভারতীয় সিনেমার দিক্সূচক রানি মুখার্জি অবশেষে তার দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে স্বীকৃত পেলেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণের সময় রানি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই সম্মাননা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন।

রানি মুখার্জি জিতলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরে। রানি মুখার্জি বলেন, “এই সম্মান আমি পৃথিবীর সব মায়ের জন্য উৎসর্গ করছি। একজন মা হিসেবে সিনেমাটির গল্প আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা তার সন্তানের জন্য কতটা দূর যেতে পারে, এ সিনেমাটি সেটি দেখিয়েছে।”

অভিনেত্রী আরও জানান, “আমার ৩০ বছরের ক্যারিয়ারে এটি একটি বিশাল প্রাপ্তি। আমি এই পুরস্কার আমার বাবাকে উৎসর্গ করতে চাই, যিনি সবসময় আমার এ মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে এবং আমি বিশ্বাস করি তিনি আমার সঙ্গে আছেন। আমার মা-ও সবসময় আমাকে সাহস দিয়েছেন, তার শক্তি আমাকে এমন একটি সিনেমা তৈরি করতে সাহায্য করেছে।”

এ পুরস্কারের মাধ্যমে রানি মুখার্জি শুধু অভিনয় জগতে নয়, দর্শকদের হৃদয়েও নতুনভাবে জায়গা করে নিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024