ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এশিয়া কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের উত্তেজনা শেয়ার করেছেন। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়া চমক ২০২০ সালে অভিনয়ে নাম লেখান।
চমক শুধু বিনোদন জগতে নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ এবং সমাজের অসঙ্গতি নিয়ে নিয়মিত পোস্ট করে তিনি মানুষকে সচেতন করে থাকেন। এবার তার ফোকাস ক্রিকেটে।
তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাবো। বাংলাদেশ বনাম পাকিস্তান।” এই পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ,” কেউ আবার লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন।
আজ (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতের ম্যাচে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। অন্যদিকে পাকিস্তান জিতলে তারা ফাইনালে পৌঁছাবে। ইতোমধ্যেই ভারত ফাইনালে পৌঁছেছে।