মধুমতি ব্যাংক পিএলসি ট্রেজারি ফ্রন্ট অফিস (SEO-PO) শাখায় ‘এফএক্স ডিলার’ পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিটি ফুল-টাইম ভিত্তিক।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনে কোনো বয়সসীমা নেই।
কর্মস্থল: ঢাকা।
মধুমতি ব্যাংক জানিয়েছে, তারা ট্রেজারি ফ্রন্ট অফিসকে আরও শক্তিশালী ও কার্যকর করতে অভিজ্ঞ ও দক্ষ পেশাদারদের নিয়োগ দিচ্ছে। যোগ্য প্রার্থীরা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবেন।