শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ আবহাওয়া, ঢাকাসহ আট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং তাপপ্রবাহ কমতে পারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে
বাংলাদেশ আবহাওয়া, ঢাকাসহ আট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং তাপপ্রবাহ কমতে পারে

বাংলাদেশ আবহাওয়া, ঢাকাসহ আট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং তাপপ্রবাহ কমতে পারে

ঢাকাসহ দেশের আট বিভাগে আজ অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের ১৫ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও কিছুটা কমতে পারে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হতে পারে।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্কসংকেত দেখানোর পরামর্শ দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024