সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন নতুন রোগী।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে—
ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ২০৯ জন
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬৪ জন
বরিশাল বিভাগে ১৬৬ জন
চট্টগ্রাম বিভাগে ৯১ জন
খুলনা বিভাগে ১০১ জন
রাজশাহী বিভাগে ৫৪ জন
ময়মনসিংহ বিভাগে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।
এর আগের দিনে (শনিবার) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯২ জনের মৃত্যু এবং ৪৬ হাজার ৫১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।