ইসলামী ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ শুরু হয়েছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: উল্লেখ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: আধুনিক প্রযুক্তি ও টেকনিক্যাল স্কিল, এমএস অফিস ব্যবহারে সুদক্ষতা।
বেতন: প্রবেশন পিরিয়ডে মাসিক ২৮,০০০/- টাকা, ব্যাংকের বর্তমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা: ন্যূনতম ২২ বছর, সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শর্তাবলী:
নির্বাচিত প্রার্থীদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম ৫ বছরের নিশ্চয়তা বন্ড (Surety Bond) সই করতে হবে।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
সমস্ত যোগাযোগ এসএমএসের মাধ্যমে করা হবে।
কোনো উপস্থিতির সনদ গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। বিস্তারিত তথ্য ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর ২০২৫।