সারা দেশে ডেঙ্গু আক্রান্তের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত তিনজনের মধ্যে একজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে, এবং একজন বরিশাল বিভাগে।
হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে গৃহস্থালিতে মশার প্রজনন রোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।