শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এডিবি বাংলাদেশের ঋণ চুক্তি: তিন প্রকল্পে ৩৩ কোটি ডলারের সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ পড়া হয়েছে
এডিবি বাংলাদেশের ঋণ চুক্তি: তিন প্রকল্পে ৩৩ কোটি ডলারের সহায়তা

এডিবি বাংলাদেশের ঋণ চুক্তি: তিন প্রকল্পে ৩৩ কোটি ডলারের সহায়তা

বাংলাদেশ সরকারের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মোট চুক্তির পরিমাণ ৩৩ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ২৬ কোটি ৯১ লাখ ডলার এবং অনুদান ৬ কোটি ২৬ লাখ ডলার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং এ সময় চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পগুলোর মধ্যে খুলনা শহরের পানি সরবরাহ সম্প্রসারণ প্রকল্পে ১৫ কোটি ডলারের ঋণ এবং ৪০ লাখ ডলারের অনুদান রয়েছে। এর মাধ্যমে প্রায় ১৭ লাখ ৮০ হাজার মানুষকে বিশুদ্ধ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি খুলনা ওয়াসার অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বাড়ানো হবে।

অপর এক প্রকল্পের আওতায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় কক্সবাজার ও ভাসানচরে ৫ কোটি ৮৬ লাখ ডলারের অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলারের রেয়াতি ঋণ দেওয়া হচ্ছে। এ অর্থ এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে আসছে, যা মূলত দরিদ্রতম ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ একটি অনুদানভিত্তিক তহবিল।

এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পে ৯ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে এডিবি। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত হবে বলে আশা করছে সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024