শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জয়া আহসান দুর্গাপূজা উদযাপন করলেন দুই বাংলায়, কলকাতা-ঢাকার মিলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ পড়া হয়েছে
জয়া আহসান দুর্গাপূজা উদযাপন করলেন দুই বাংলায়, কলকাতা-ঢাকার মিলন

জয়া আহসান দুর্গাপূজা উদযাপন করলেন দুই বাংলায়, কলকাতা-ঢাকার মিলন

দুই বাংলার মিলনের প্রতীক অভিনেত্রী জয়া আহসান। জন্মভূমি বাংলাদেশ হলেও পেশাগত জীবন কলকাতার সঙ্গে তার গভীর সংযুক্ত। এ বছরের দুর্গাপূজা তিনি শুরু করেছিলেন কলকাতায়।

জয়া বলেন,
“কলকাতার পূজা দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা— সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও হয়েছে।”

কলকাতার কয়েকটি দিন কাটিয়ে এবার তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। নবমীর সকালে নিজের বাড়িতে পৌঁছে ঢাকার পূজা আয়োজনেও যোগ দিয়েছেন। জয়া জানিয়েছেন, ঢাকার পূজায় অংশ নেওয়ার জন্য কলকাতা থেকে দেশে ফেরার তড়িঘড়ি। ঢাকার পূজা অনুষ্ঠান যথেষ্ট উৎসবমুখর, বিশাল মণ্ডপ, সাজানো প্রতিমা এবং দর্শনার্থীর ভিড়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ।

দু’দেশের পূজার পার্থক্য নিয়ে জয়া বলেন,
“হ্যাঁ, কিছুটা আলাদা। বাংলাদেশেও বড় আকারের পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার মতো আলাদা রূপ নেই।”

তবে ঢাকায় ফেরার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানালেন, এবারের কলকাতায় যাওয়া দীর্ঘ বিরতি হবে না। কয়েক দিনের মধ্যেই ফের কলকাতায় ফিরে যাবেন, অর্থাৎ বিজয়ার কোলাকুলি ও মিষ্টিমুখ এবার কলকাতাতেই হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024