ঢাকার শীর্ষস্থানীয় সুপার শপ আগোরা লিমিটেড তাদের আর্থিক ও হিসাব বিভাগে অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন বিবিএ (অ্যাকাউন্টিং)। পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা আবশ্যক নয়। বেতন আলোচনা সাপেক্ষে এবং কাজের স্থান ঢাকা।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৫।