শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (মার্চ ২৪-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল মাইনাস ২ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মাইনাস ২ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছিল।
এছাড়াও, দ্বিতীয় প্রান্তিকে (জুন ’২৪-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাইনাস ৫ টাকা ৭৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৮ পয়সা লোকসান ছিল।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (সেপ্টেম্বর’২৪-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৯ টাকা ৬৬ পয়সা।