শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

করাচি থেকে আসা পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ পড়া হয়েছে

পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে।

রোববার দুপুর আড়াইটায় এটি এনসিটি ইয়ার্ডে ভিড়ে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা জাহাজে আমদানি পণ্য ছিল ৩২৮ টিইইউএস। ৩৮ দিনের মাথায় রোববার দ্বিতীয় ট্রিপে এর তিনগুণের কাছাকাছি কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। এতে ৮২৫ টিইইউএস কনটেইনার রয়েছে।

এর মধ্যে সরাসরি করাচি থেকে আসে ৭১১ টিইইউএস কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে ভোগ্যপণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মালামাল।

জানা গেছে, জাহাজটিতে থাকা ৮২৫ টিইইউএস কনটেইনারের মধ্যে ২৮৫ টিইইউএস কনটেইনারে পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ কনটেইনারে পোশাক শিল্পের কাপড়ের রোল, ২০ কনটেইনারে আখের গুড়, ১৮ কনটেইনারে আলু ও ২০ কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজটিতে বোঝাই করা কনটেইনারে খেজুর, লুব অয়েল, মার্বেল পাথরসহ বিভিন্ন পণ্য নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পণ্যগুলো খালাসের পর জাহাজটি ১২শ টিইইউএস পণ্য বোঝাই ও খালি কনটেইনার নিয়ে আগামীকাল চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024