শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ পড়া হয়েছে

সংগীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পাচ্ছেন সংগীত তারকা বেবী নাজনীন ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হবে যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক শফিক রেহমান।

খবরটি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এনাম সরকার। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমানের হাতে। এ ছাড়া ২০২৩ সালে প্রকাশিত সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফর্মেন্সের জন্য পুরস্কৃত হবেন দেশসেরা তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের ও আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। জয়া আহসান বলেন, শিল্পের মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024