শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হানিয়া ও বাদশার সম্পর্ক বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ পড়া হয়েছে

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি দিলরুবা, তিতলি, ইশকিয়া, সাং-ই-মাহ এবং মুঝে পেয়ার হুয়া থার মতো জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন। অভিনয় দক্ষতা ও প্রতিভার জন্য তিনি দেশের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়। তার কাজের জন্য তিনি অনেক পুরস্কৃতও হয়েছেন। তিনি পাকিস্তানের শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন।

অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় র্যাপার বাদশার বন্ধুত্ব প্রায় সবারই জানা। তবে সম্প্রতি মিডিয়াতে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। অনেকেই মনে করছেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। এসব গুঞ্জন উড়িয়ে র্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী হানিয়া। তাদের সম্পর্ককে শুধু বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন হানিয়া আমির। তিনি বলেন, বাদশা আমার ভালো বন্ধু। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাই। কিন্তু এটা শুধু বন্ধুত্ব। হানিয়া আমিরকে বেশ কয়েকবার বাদশার কনসার্টে উপস্থিত থাকতে দেখা গেছে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ক্লিপও শেয়ার করেছেন।

হানিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ভারতের কোন শহরে যেতে চান। এর উত্তরে তিনি বলেন, আমি চণ্ডীগড় যেতে চাই। কারণ বাদশা এই শহরের।

এদিকে বাদশা সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হানিয়া আমার খুব ভালো বন্ধু এবং আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তবে আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের। আমরা একে অপরকে অনেক ভালোভাবে জানি এবং আমাদের মধ্যে কোনো সম্পর্কের কূটনীতি নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024