শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যি সত্যি পরিবর্তন চাইলে, আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য এবং সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এ এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি সংস্কার বলতে এটুকু বুঝি, আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি। পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয়। কৃষক ন্যায্য দাম পায়, শ্রমিক যেন ন্যায্য মজুরি পায়। দিন শেষে আমরা একটু শান্তিতে ঘুমাতে চান।

বিএনপির মহাসচিব বলেন, আমরা ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাবো বলে। পাকিস্তানিরা আমাদের উপর আর অত্যাচার করতে পারবেনা। লক্ষ লক্ষ মানুষ সেখানে শহিদ হয়েছিলো। আমরা হিন্দু মুসলমান ভাইয়েরা ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়িঘর পাক হানাদার বাহিনী লুট করে নিয়ে গিয়েছিলো। এরপর স্বাধীন হলাম যুদ্ধ করে। একটা দেশ পেলাম স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের আশা ছিলো, ভরসা ছিলো শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদের পাকিস্তান থেকে এসে একটা সুন্দর শান্তির দেশ দিবেন। যেখানে পরস্পর পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে বাঁচবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের! আমরা সেটা পাই নাই।

ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নেতাকে (শেখ মুজিব) এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে(আওয়ামী লীগ) এত মানুষ ভালোবাসলো, সে দলটাই এ দেশের মানুষের উপরে চড়াও হয়ে গেল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024