শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ পড়া হয়েছে

আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর তথ্য সংগ্রহ কার্যক্রম দেশব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুমারিকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ মেয়াদে দেশব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা একান্ত আবশ্যক।

এতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ সুষ্ঠু ও সুচারূরূপে সম্পাদনের লক্ষ্যে উক্ত কার্যক্রমে তথ্য প্রদানসহ শুমারিকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024