শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আগামী বছর জুনের মধ্যে একীভূতকরণ চূড়ান্ত করতে চায় হোন্ডা-নিশান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ পড়া হয়েছে

আগামী বছরের জুন নাগাদ জাপানের দুই ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান তাদের ব্যবসাকে একীভূত করার বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্য হাতে নিয়েছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে একীভূতকরণ আলোচনার ঘোষণা দিতে পারে এই দুই প্রতিষ্ঠান।

সোমবার (২৩ ডিসেম্বর) ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ এক বোর্ড সভায় বসবে প্রতিষ্ঠান দুটি। এই সভার আলোচনা নিয়ে পরে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে নিশানের অংশীদার মিতসুবিশি মটরসও যোগ দেবে।

এর আগে বুধবার বিবিসি জানায়, গত মার্চে জাপানের এই দুই শীর্ষ প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে কৌশলগত অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে দেখার বিষয়ে একমত হয়।

হোন্ডা বর্তমানে জাপানের দ্বিতীয় ও নিশান তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। দ্রুত পরিবর্তনশীল অটোমোবাইল শিল্পে টিকে থাকার লক্ষ্যে একীভূতকরণের পদক্ষেপ নিতে যাচ্ছে এই দুই শীর্ষ প্রতিষ্ঠান।

জাপানি সংবাদমাধ্যম টিবিএসের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৫ সালের জুনের মধ্যে আলোচনা চূড়ান্ত করতে চায় হোন্ডা ও নিশান।

আলোচনা সফল হলে ২০২৬ সালের আগস্টে তারা উভয়ই বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং একটি যৌথ হোল্ডিং কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে।

হোন্ডা, নিশান ও মিতসুবিশি মটরস একীভূত হলে এটি টয়োটা ও ভক্সওয়াগনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হয়ে উঠবে।

সে ক্ষেত্রে, ২০২১ সালে স্টেলান্টিস গঠনের পর অটোমোবাইল শিল্পে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে এটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024