শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধানকে হত্যা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এরই মধ্যে হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্রায়ান থম্পসনের স্ত্রী পলেট থম্পসন।

তিনি দাবি করেছেন, ব্রায়ান থম্পসনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পলেট থম্পসন এনবিসি নিউজকে বলেছেন, ব্রায়ান তাকে বলেছেন কিছু লোক তাকে হত্যার হুমকি দিয়েছিল। তবে এনিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানতেন না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, ব্রায়ানকে পেছন থেকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

নিউইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিল। পিঠে কালো রঙের ব্যাগ ছিল। ব্রায়ানকে গুলি করার পর তিনি পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।

তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন- সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024