শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আয়কর রিটার্ন জমার তারিখ আরও এক মাস বাড়ল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ পড়া হয়েছে

চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

মঙ্গলবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দেয়ার নির্ধারিত সময় থাকলেও পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ কর বর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করিল।

এছাড়া পৃথক আদেশে কোম্পানি করদাতাদের নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি ২০২৫ এর পরিবর্তে আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024