শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দ্বৈত চরিত্রে অভিনয়ে ফিরছেন মৌ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ পড়া হয়েছে

দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মডেলিং ও বিজ্ঞাপনে দাপট দেখালেও অভিনয়ে নিয়মিত দেখা যায় না অভিনেত্রীকে। বিশেষ দিবস বা আয়োজনের নাটকেই অভিনয় করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় অনেক দিন পর এবার তিনি অভিনয় করলেন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটকে। ‘সোনার সিন্দুক’ নামের এই নাটকে মৌকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টে চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে এই জমিদারবাড়িতে থাকতে চায়। উইলের শর্ত অনুযায়ী, সে পায় ট্রাস্টের টাকা এবং সোনার একটি সিন্দুক। সদ্য বিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে জমিদারবাড়িতে আসে সোহেল। রাতে উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে।

একপর্যায়ে সিন্দুক খুলে টাকাপয়সা ও সোনা যা রাখে, তা-ই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত মোতাবেক একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকে বঞ্চিত হবে সে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

নতুন নাটক প্রসঙ্গে মৌ গণমাধ্যমকে বলেন, ‘আমার খুব কম অভিনয় করা হয়। গল্প পছন্দ হলে অভিনয় করি, নয়তো নয়। তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না। সোনার সিন্দুক নাটকের গল্পটি পছন্দ হয়েছে। দর্শকেরা এখানে আমাকে দুটি চরিত্রে দেখতে পারবেন। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে। এ ছাড়া বিটিভির মতো আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমের হীরকজয়ন্তীর বিশেষ নাটকে কাজ করাটাও আলাদা ভালো লাগা দিয়েছে।’

‘সোনার সিন্দুক’ নাটকে মৌয়ের বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা প্রমুখ। ২৫ ডিসেম্বর বিটিভির হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024