শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কোনাবাড়িতে ভয়াবহ আগুন, ৩ বাড়ি পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকার এমএম গার্মেন্টস এর বিপরীত পাশে মাজার সংলগ্ন শহিদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মর্ডাণ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষে ভাড়াটিয়া ও বাড়ির মালিকের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024