শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিহতের পরিবারকে ২ কোটি রুপি দিলেন আল্লু অর্জুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩২ বছর বয়সী এক মহিলার। মহিলার ৮ বছর বয়সী ছেলে এখনও হাসপাতালে ভর্তি। সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকেই শুরু হয়েছে একের পর এক সমস্যা। আল্লু অর্জুনের বাড়িতে হামলা থেকে শুরু করে অভিনেতার গ্রেফতার, সবকিছুই হয়েছে ওই ঘটনার জের ধরে।

আপাতত জামিনে তিনি জেল থেকে রেহাই পেয়েছেন। এমনকি কারাগার থেকে বেরিয়ে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক।

তবে সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নিহত মহিলা ভক্তের পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

সিনে পর্দায় শত্রু দমনে ‘ঝুঁকতে’ দেখা যায়নি ‘পুষ্পা’ ওরফে আল্লু অর্জুনকে। গুলি চলেছে, বোমা ফেটেছে। তবুও পুষ্পা ‘ঝুঁকেগা নেহি’। ‘পুষ্পা টু’-তে সাহস দশগুণ বাড়িয়ে ‘ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার’ হিসেবেই ধরা দিয়েছেন অভিনেতা।

কিন্তু বাস্তবে আইনের কাছে মাথা নিচু করতেই হলো আল্লু অর্জুনকে। নিজেকে নির্দোষ দাবি করে জামিন নেওয়ার পর এবার নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ২ কোটি রুপি অর্থ সাহায্য করলেন তিনি।

প্রসঙ্গত, গেল ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা টু: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের।

প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজা এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনও হাত নেই।’

নারী ভক্তের মৃত্যুর খবর কানে যেতেই ভিডিওবার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আর এবার ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024