শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছুটির দিনে রিহ্যাব ফেয়ার জমজমাট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

ছুটির দিনে রিহ্যাব ফেয়ার ২০২৪ জমজমাট হয়ে ওঠে। মেলার তৃতীয় দিন বুধবার সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে। মেলায় দেখে-শুনে কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দেন। কেউ কেউ খোঁজখবর নেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনার বিষয়ে। বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলে আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে- ভ্রমণ, গিফট বা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।

এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ টাকা আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী শুক্রবার রাত ৯ টায় মেলা শেষ হবে।

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লি.। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক বলেন, আমরা তুলনামূলকভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি। মেলা উপলক্ষ্যে প্রতি ফ্ল্যাটে ৫ লাখ টাকা ছাড়ের কথা বলেন তিনি।

ক্রিডেন্স হাউজিং লি.-এর টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, ক্রেতাদের জন্য আমরা বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান, বনানী, ধানমন্ডি, লালমাটিয়াসহ ৫২টি প্রকল্পে বিক্রয় যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সব নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ বিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তুত করে ক্রিন্ডেন্স হাউজিং লি.।

মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম লি.। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির ওপর ৫১ তলা ভবন তৈরি করছে প্রতিষ্ঠানটি। ভবনের ছয়তলা হবে বেজমেন্ট এবং পুরোটা কার পার্কিং। পুরো ভবন হবে বাণিজ্যিক। ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, বনশ্রী, মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর, মাটিকাটা, বসুন্ধরা ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশেন আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস্। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন, মেলায় দারুণ সাড়া পাচ্ছি আমরা। মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি।

মেলায় অংশ নিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লি.। প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশ ভালো বলে জানান তিনি।

মেলায় ছোট এবং মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড। মিরপুর, কল্যাণপুর, আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ ও ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষ্যে ১০ শতাংশ ছাড় ও স্পট বুকিংয়ে এসিসহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছেন তারা।

তৃতীয় দিনে মেলা পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024