শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ পড়া হয়েছে

রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী মো. ওয়াহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি এ পদে যোগ দেন।

চলতি মাসের ১২ তারিখ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়। রূপালী ব্যাংকে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ছিলেন। ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

২৬ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের এডি, নন-এডি ও করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। প্রধান কার্যালয়ের বৈদেশিক বাণিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি, নিরীক্ষা ও পরিদর্শনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

কাজী মো. ওয়াহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024