শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্সের ডলার ক্রয় নিয়ে যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ পড়া হয়েছে

দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্সের ডলার বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ মঙ্গলবার) ১৩টি ব্যাংকের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে ফোন পাওয়ার পর ডলারের দাম একদিনের ব্যবধানে ৩ থেকে ৪ টাকা কমে গেছে। মঙ্গলবার অধিকাংশ ব্যাংকই ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও কয়েকটি ব্যাংক ১২৪ টাকা পর্যন্ত রেট অফার করছে বলে অভিযোগ করেছেন বেশকিছু ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংক ও বেসরকারি ব্যাংকের একাধিক ট্রেজারি প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে গত দুই বছর ডলারের বাজারে অস্থিরতা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত সপ্তাহে হঠাৎ ডলারের বাজার অস্থির হতে শুরু করে।

ব্যাংকাররা জানান, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় পরিশোধে সরকারি কয়েকটি ও বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাস আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকগুলোও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়।

তবে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় ১৩টি ব্যাংককে চিহ্নিত করে। সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১১টি ব্যাংক ছিল। এরপর ব্যাংকগুলো রেমিট্যান্স দর কমিয়ে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি এক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমাদের অনেক পেমেন্টের মেয়াদ ডিসেম্বর করা হয়েছিল। তাই এই মাসে ডলারের চাহিদা বেশি। ব্যাংকগুলো পেমেন্ট যথাসময়ে পরিশোধের জন্য বাড়তি দামে রেমিট্যান্স কিনেছিল। তবে এখন বাংলাদেশ ব্যাংক ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার জন্য মৌখিকভাবে জানিয়েছে। পেমেন্টের চাপ থাকার কারণে ডলার রেট বাড়ানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024