শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাবা হওয়ার অনুভূতি পেতে চান সালমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ পড়া হয়েছে

কাজের বাইরে ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এলে বরাবরই এড়িয়ে যান বলিউড অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন তিনি। তাকে মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয় বলিপাড়ায়।

জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারও সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েননি সালমান। তবুও অভিনেতার ভক্তদের আশা, একদিন ঠিক সংসারী হবেন তিনি। বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই বলেও একাধিকবার জানিয়েছেন সালমান। তবে অভিনেতার মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে উঠলে জবাবে সালমান বলেন, খুব শিগগিরই বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান।

অন্যদিকে আরেক সাক্ষাৎকারে ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে তিনি বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান কি না? জানতে চাইলে সালমান বলেন, না, এখনও এমন কোনো পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে। আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। তাছাড়া আমার বোন অর্পিতা নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা যায়, ও আমাদের সকলকেই লালন করছে।

প্রসঙ্গত, সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। এর পর কিছুটা বিরতি নিয়ে ‘সিকান্দার’র ঘোষণার দেন তিনি। এরপর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক এ. আর. মুরুগাদোস। প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024