শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এস আলমের বিরুদ্ধে জনতা ব্যাংকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ পড়া হয়েছে

বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা হয়েছে। রোববার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। মামলায় ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে বিকালে আদেশ দেন।

আদেশে ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ভাই আবদুস সামাদ লাভুর দুই ব্যাংকের শেয়ার জব্দ করতে বলা হয়েছে। একই সঙ্গে এই ঋণের এতবড় অনিয়ম কিভাবে হলো সেটির তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত। তাদের শেয়ার থাকা ব্যাংক দুটি হচ্ছে-আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

সংশ্লিষ্টরা জানান, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নেয়। ২০১২ সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয় এই প্রতিষ্ঠান। এর মধ্যে ৬১ কোটি ৪৭ লাখ টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩ কোটি ১৮ লাখ টাকা এলটিআর (লোন ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯ কোটি ৯৯ লাখ টাকা সিসি হাইপো ঋণ। সুদ-আসলে মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে ১ হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকায় উন্নীত হয়। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং করপোরেশন শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণসামগ্রীর ব্যবসায় জড়িত ছিল।

আদালত সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। চট্টগ্রামের সাধারণ বিমা ভবনে অবস্থিত করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে এই এস আলম। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা। যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে মাত্র ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024