শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান আসছে আজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ভারত থেকে ২৫ হাজার টন চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

গতকাল বুধবার বিকেলে এমভি টানিস ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে প্রবেশ করে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২৭৪ কোটি টাকা মূল্যের ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কেনার অনুমোদন দেয় সরকার।

এর পরিপ্রেক্ষিতে প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন চালান দেশে আসছে।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা গণমাধ্যমে বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে কেনা চালের এটি প্রথম চালান। একই চুক্তির আওতায় কেনা বাকি প্রায় ২৬ হাজার টন চাল জানুয়ারির শুরুতে আসবে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নয় নম্বর জেটিতে ভিড়বে। তারপর নিয়ম অনুযায়ী পণ্যের মান পরীক্ষণ শেষে খালাস কার্যক্রম শুরু হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024