শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জনতা ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

জনতা ব্যাংকের কর্মকর্তারা সুপারনিউমেরারি পদ্ধতিতে পদোন্নতির দাবি করেছেন। এ দাবিতে বৃহস্পতিবার সকালে তাঁরা ব্যাংকের প্রধান কার্যালয়ে মানববন্ধন করেন।

জনতা ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রমালিকানধীন সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক যে পদ্ধতিতে পদোন্নতি দিয়েছে, জনতা ব্যাংক সেই পদ্ধতিতে পদোন্নতি দিচ্ছে না। এই বাস্তবতায় তাঁরা দ্রুত পদোন্নতি দাবি করেছেন। তাঁরা বলেছেন, এর আগে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসন একই পদ্ধতি অবলম্বন করছে। অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়ার পরিকল্পনা করেছে তারা।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেছেন, এই পরিস্থিতিতে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাঁদের দ্রুত পদোন্নতি দেওয়া না হলে বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

চলতি সপ্তাহে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়। এ ঘটনার পর জনতা ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি দাবি করলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024