শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল সাউথইস্ট ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ পড়া হয়েছে

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যাংকের প্রধান কার্যালয়ে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে। স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে। একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024