শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

রেস্টুরেন্ট, হোটেল এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধের ঘোষণা দিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

বুধবার (৪ ডিসেম্বর) রাজ্যব্যাপী এ নিষেধাজ্ঞা আরোপ করেন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার ওপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।

আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী, গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহন নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা এর আগে ২০২১ সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি।

তিনি বলেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না। এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না।

হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ)-এর ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে ২০২১ সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাস করা হয়।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, আগে আইনে মন্দিরের ৫ কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আসাম গবাদি পশু সংরক্ষণ বিলটি বিরোধী দলের ওয়াকআউটের পরও আসাম বিধানসভায় ২০২১ সালের আগস্টে কণ্ঠভোটের মাধ্যমে পাস করা হয়েছিল। আইন লঙ্ঘন করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং ৩ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধার রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024