শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে কারণে অস্কারে প্রদর্শিত হলো ঐশ্বরিয়ার ১৬ বছরের পুরোনো লেহেঙ্গা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রী সৌন্দর্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্যও পৃথিবীজুড়ে পরিচিত। মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী ঐশ্বরিয়া ২৭ বছর আগে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। তিনি ক্যারিয়ারে বেশ কয়েকটি স্মরণীয় ছবির অংশ হয়েছেন।

তার মধ্যে অন্যতম ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’। ঐশ্বরিয়া এবং হৃতিক রোশনের অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখনও এই ছবি দর্শকদের মনে বিশেষ স্থান করে আছে। বিশেষ করে ছবির গানগুলো আজও জনপ্রিয়।

১৬ বছর পর,‘যোধা আকবর’ ছবির ঐশ্বরিয়া রাইয়ের পরা বিখ্যাত লেহেঙ্গা একটি নতুন সম্মান লাভ করেছে। এই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার যাদুঘর-এ প্রদর্শিত হচ্ছে । ছবিতে বিয়ের দৃশ্যে ঐশ্বরিয়ার লাল লেহেঙ্গাটি বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন। নীতা লুল্লার এই লেহেঙ্গা ভারতের প্রাচীন ঐতিহ্য এবং শৈলীর পরিচয় বহন করে।

এই লেহেঙ্গার বিশেষত্ব হল এর দুর্দান্ত এমব্রয়ডারি,ঐতিহ্যবাহী জারদোজি কাজের মাধ্যমে সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। এই কাজটি পুরনো ভারতীয় শিল্পের একটি চমত্কার উদাহরণ। বিশ্ববাসীকে ভারতের শিল্পসম্ভার ও কৃষ্টি সম্পর্কে আরও বেশি জানাতে সহায়ক।

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারি নেকলেসটিতে একটি নীল ময়ূর রয়েছে, যাতে সুন্দর কুন্দনের কাজ করা হয়েছে। এই নকশাটি শুধুমাত্র চমত্কার নয় দেখতেও খুব আকর্ষণীয়। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির উপর দেখানো হয়েছে।

প্রদর্শনীর সঙ্গে ‘যোধা আকবর’ ছবির কিছু দৃশ্যও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়া রাইকে লাল লেহেঙ্গা এবং নেকলেস পরে। হৃতিক রোশনও আকবরের ভূমিকায় দেখা গেছেন। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই লেহেঙ্গাকে ‘রাণীর জন্য পারফেক্ট’ হিসেবে বর্ণনা করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024