শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইতিহাসের সর্বনিম্ন দরপতন ভারতীয় রুপির, নেপথ্য কারণ কী?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ পড়া হয়েছে

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির এমন ভঙ্গুর অবস্থা দেখা গেছে। এ নিয়ে টানা সাত লেনদেনে রুপির দাম কমেছে।

বাণিজ্য–ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এমন দরপতন চলছে। এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এর ফলেও ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে।

বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮৫.২৪২৫ রুপি। রুপির ইতিহাসে এটিই সর্বনিম্ন দর। অক্টোবরের শুরু থেকে রুপি ১.৭৪ শতাংশ দাম হারিয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের তুলনায় ১৮,৪ শতাংশ বেড়েছে। এর সঙ্গে রয়েছে ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার।

আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানিয়েছে, বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াতে পারে। এতে ভারতীয় রুপি সামনে দিনে আরও দুর্বল হবে। সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024