শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিমানের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার, যাত্রী আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার হয়েছে। এ সময় এক যাত্রীকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ২৪ ক্যারেটের ২০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। এগুলোর বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা সোনার বারগুলো বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব বার চোরাচালানের উদ্দেশে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছে। তাই এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024