শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দিলারার সেঞ্চুরি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ পড়া হয়েছে

মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বৃহস্পতিবার সেঞ্চুরি (১০২) করেছেন পূর্বাঞ্চলের দিলারা দোলা। নিগার সুলতানা ও ফারজানা হকের পর আসরে এটি তৃতীয় সেঞ্চুরি।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথমদিন পূর্বাঞ্চল আট উইকেটে ৩১৬ রান করেছে। পঞ্চাশ ছোঁয়া ইনিংস পূর্বাঞ্চলের জান্নাতুল ফেরদৌস ও শারমিন আক্তারের। অপর ম্যাচের প্রথমদিন উত্তরাঞ্চল অলআউট হয়েছে ২৩৮ রানে। জবাবে দক্ষিণাঞ্চল ৫১ রান তুলতে হারিয়েছে দুই উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শম্পা আক্তারের উইকেট হারায় পূর্বাঞ্চল। দ্বিতীয় উইকেট জুটিতে দিলারা দোলা ও জান্নাতুল ফেরদৌস যোগ করেন ১৫৪ রান। ১১ চার ও দুই ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা। জান্নাতুলের ব্যাট থেকে আসে ১০ চারে ৬৫ রান। চারে নেমে ৬২ রানের ইনিংস খেলেন শারমিন।

মধ্যাঞ্চলের নাহিদা আক্তার তিন ও লতা মণ্ডল দুই উইকেট নেন। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানে উত্তরাঞ্চল অলআউট হওয়ার পর দক্ষিণাঞ্চল দুই উইকেটে ৫১ রান করেছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় উত্তরাঞ্চল। চতুর্থ উইকেটে ইনিংসে সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়েন মিষ্টি সাহা ও সোবহানা মোস্তারি। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মিষ্টি। সোবহানার ব্যাট থেকে আসে ৩১ রান। দক্ষিণাঞ্চলের সালমা খাতুন নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল

পূর্বাঞ্চল নারী প্রথম ইনিংস ৩১৬/৮

(দিলারা দোলা ১০২, জান্নাতুল ফেরদৌস ৬৫ শারমিন সুপ্তা ৬২, ফাহিমা খাতুন ২৩। নাহিদা আক্তার ৩/৬৪, লতা মন্ডল ২/৪৮)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024