শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ পড়া হয়েছে

চাঁদপুরে ‘এমভি আল বাখেরা’ জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। ফলে রাত ১২টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারবোঝাই পণ্যবাহী ‘এমভি আল বাখেরা’ জাহাজের সাতজনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল, প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করছি।

তিনি আরও বলেন, সারাদেশে ১০ হাজার ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এছাড়া, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিষয়ে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা (জাহাজে ৭ খুন) ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। নৌপুলিশ ও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফানকে নৌপুলিশের দাবির প্রেক্ষিতে সাতদিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালার মাঝেরচর সংলগ্নে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে বাগেরহাটের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খুনির বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024