শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেল্টা লাইফের শেয়ারে কারসাজি, ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৯ কোটি ৮৫ লক্ষ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় এ আদেশ দেয়া হয়।

সভা শেষে বিএসইসির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর ২০২১ হতে ২৬ অক্টোবর ২০২১ পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সাজেদ মাদবর কে ১ কোটি ৬০ লক্ষ, মো. বাশার-কে ১ কোটি ১৫ লক্ষ, মু. আবুল খায়ের-কে ১৯ কোটি ১৫ লক্ষ, কনিকা আফরোজকে ২ কোটি ৯০ লক্ষ, কাজি সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লক্ষ, কাজি ফুয়াদ হাসানকে ১ লক্ষ, ডিআটি কোপারেটিভ-কে ৮৪ লক্ষ ও আবুল কালাম মাতবর কে ২২ কোটি ৩০ লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024