শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দরপতনের মধ্যেও সাড়ে ৯০০ কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) দেশের শেয়ারবাজারে দর পতনের মধ্যে সাড়ে ৯০০ কোটি টাকার মূলধন বেড়েছে। আলোচ্য সপ্তাহ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচকের পাশাপাশি টাকার লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা বা ০.১৪ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৪.৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১১.০২ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৭.২৮ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ০.৭২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬.৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৪.৭৯ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০.৮৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০১টি, কমেছে ২৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার শেয়ার ৪ লাখ ৩ হাজার ২৬৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বা ২১.৩২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা বা ০.১৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭.২৪ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৫.৪৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৪৯.৫৭ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৩.৯৫ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪.৬ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং সিএসআই সূচক ৫.৯৭ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৬.৯১ পয়েন্টে এবং ৯২৯.০৪ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৫৪.৯৫ পয়েন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬৯.২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৩৪১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৪৩৭ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৪২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৯০৪ টাকা বা ৭৪৫.৯০ শতাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024