শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাড়ি নির্মাতা সুজুকির সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ পড়া হয়েছে

জাপানি অটোমোবাইল কোম্পানি সুজুকির সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন। লিম্ফোমায় আক্রান্ত এই সফল ব্যবসায়ী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯৪ বছর বয়সে মারা যান।

ওসামু সুজুকি ১৯৫৮ সালে গাড়ি নির্মাতা সংস্থা সুজুকিতে যোগদান করেছিলেন। তিনি সুজুকির প্রতিষ্ঠাতাদের একজনের মেয়েকে বিয়ে করেন। তার নামের শেষ অংশ নিয়েই রাখা হয় সংস্থার নাম।

বিশ বছর পরে তিনি কোম্পানির প্রেসিডেন্ট হন। জাপানে কম খরচে যানবাহন উৎপাদনের পাশাপাশি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল বাজারে ব্যাপক জনপ্রিয়তা পান।

ওসামু সুজুকির নেতৃত্বে সুজুকির বিক্রি এখন পর্যন্ত দশগুণ বেড়েছে। যদিও সুজুকি বৃহত্তর কর্পোরেশনগুলোর তুলনায় জাপানে একটি ছোট খেলোয়াড়। তবে ২০২৩ সালের হিসাবে ভারতে এর বাজারের অংশীদারিত্ব ৪০ শতাংশেরও বেশি।

ওসামু সুজুকি ২০১৫ সালে ৮৫ বছর বয়সে কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং তার ছেলে তোশিহিরো সুজুকির কাছে পদটি হস্তান্তর করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024