শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্যান্সারে আক্রান্তের মাঝেই কাজে ফিরছেন হিনা খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ পড়া হয়েছে

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা। ক্যানসার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে। প্রথম কেমো নেওয়ার পরই চুল ছোট করেছিলেন হিনা। সামাজিক মাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। কামিয়ে ফেলেছিলেন মাথার সব চুল।

এদিকে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।‘গৃহলক্ষ্মী’ নামে আসন্ন এক ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করবেন হিনা খান।এই সিরিজে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। হিনা ছাড়াও এতে অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত কঠিন ছিল। তিনি লিখেন, শারীরিক এবং মানসিক ভাবে কঠিনতম প্রতিকূলতা আসবে জানতাম। প্রতিকূলতার মাঝেও আমি ঠিক করে নিয়েছিলাম যাই হোক না কেন, যত বড়ই প্রতিকূলতা হোক, তার মুখোমুখি দাঁড়াব। যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মতো নয়। কিন্তু তার সামনে হেরে যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। তাই আমি লড়াই করেছি। আর এখনও করছি।

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024