শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আগামী ৩ জানুয়ারি থেকে ভিয়েনায় এমিরেটসের রেট্রোফিট বোয়িং ৭৭৭ ফ্লাইট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ পড়া হয়েছে

আগামী বছরের ৩ জানুয়ারি থেকে দুবাই-ভিয়েনা রুটে একটি ফ্লাইট পরিচালনায় এমিরেটস তাদের নবসজ্জিত বোয়িং ৭৭৭ ব্যবহারের পরিকল্পনা করছে। ইউরোপীয় নেটওয়ার্কে ভিয়েনা চতুর্থ গন্তব্য যেখানে চার শ্রেণী বিশিষ্ট উন্নত এই বোয়িংগুলো চলাচল করবে।

এমিরেটসের এই নবসজ্জিত বোয়িংগুলোতে থাকছে প্রিমিয়াম ইকোনমি শ্রেণী। উড়োজাহাজের ইন্টেরিয়র এবং সকল কেবিনে নতুনত্ব আনা হয়েছে। বোয়িংগুলোর প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২৪টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৬টি যাত্রী আসনের ব্যবস্থা রাখা আছে।

এয়ারলাইন বহরের আধুনিকায়নের অংশ হিসেবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলোর রেট্রোফিটের মতো মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি উড়োজাহাজের রেট্রোফিট কার্যক্রম শেষ হবার পর এগুলোর সাহায্যে জেনেভা, জুরিখ, ব্রাসেলস, হানেদা, রিয়াদ, কুয়েত, দাম্মাম, এবং শিকাগোতে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এমিরেটস বর্তমানে বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে অস্ট্রিয়ায় দৈনিক দু’টি ফ্লাইট পরিচালনা করছে। দুবাই-ভিয়েনা রুটে প্রতিদিন এক হাজারের অধিক যাত্রী পরিবহণ ক্ষমতা রয়েছে এয়ারলাইনটির। ২০০৪ সাল থেকে এমিরেটস ভিয়েনায় ফ্লাইট পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024