শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজীপুরে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় একটি ওষুধ উৎপাদন কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন—কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানার শ্রমিক।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024