শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন শাহীন আফ্রিদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ পড়া হয়েছে

প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশের এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। শনিবার (২৮ ডিসেম্বর) ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই পাক পেসার। এ সময় বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন শাহীন।

তাসকিন আহমেদ এবং তরুণ নাহিদ রানাকে এই পাক পেসার বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’

বিপিএলে বিদেশি ক্রিকেটার থাকলেও বাংলাদেশিরাই বড় তারকা বলে মনে করেন শাহীন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

বিপিএল থেকে অনেক কিছু শিখবেন জানিয়ে শাহীন বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024