শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘চোখের সামনে প্রিয়জনকে মরতে দেখা মানে নিজের একটা অংশ মরে যাওয়া’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হৃদয়বিদারক এ ঘটনায় এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা পোস্ট করছেন। সেই কাতারে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

সেই দুর্ঘটনার এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া।

তিনি আরও লেখেন, এই মানুষটা হয়তো এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।

সব শেষ এই অভিনেত্রী লেখেন, সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয়, কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024