শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিএমএসএমই গ্রাহকদের ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন বিধিমালা শিথিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অধীনে বিতরণকৃত ক্ষুদ্র, মাঝারি ও মাইক্রো (সিএমএসএমই) এবং অন্যান্য খেলাপির বিপরীতে প্রভিশন বা সংস্থান সংরক্ষণের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ডিসেম্বর) এক সার্কুলার জারি করে সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই ঋণের নিম্নমান বা প্রাথমিক মানের খেলাপি ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। সন্দেহমান বা মধ্যম মানের খেলাপি ঋণের বিপরীতে ২০ শতাংশ হারে আর মন্দ ও ক্ষতি মানের খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

এতে বলা হয়েছে, সিএমএসএমই ঋণ বাদে অন্যান্য সব ঋণের খেলাপি ঋণে নিম্নমানের বিপরীতে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ ও ক্ষতি মানের ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

‘বিশেষ উল্লেখ হিসাব’ (এসএমএ)- এর অধীনে শ্রেণিকৃত ঋণের হিসাবের বকেয়া স্থিতি থেকে স্থগিত সুদ বাদ দেওয়ার পর প্রাপ্ত স্থিতির ওপর ৫ শতাংশ হারে প্রভিশন বা সংস্থান সংরক্ষণ করতে হবে। তবে, সিএমএসএমই ঋণের ক্ষেত্রে প্রভিশন হার হবে শূন্য দশমিক ২৫ শতাংশ।

এছাড়া ২৬ জুলাই ২০২১ তারিখে জারিকৃত মাস্টার সার্কুলারের অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024