শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে কারণে স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে হঠাৎ জাঁকজমক হয়ে উঠছিল এফডিসি প্রাঙ্গণ। শনিবার (২৮ ডিসেম্বর) এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব রকমের প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত হয়েছে।

নির্বাচন স্থগিতের বিষয়ে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন বলেন, নির্বাচন হবে। তবে একটু সময় লাগবে। শুনেছি, সচিবালয়ে আগুনের কারণে এফডিসিতে অনুমতি দিচ্ছে না।

পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করার কথা ছিল আবদুল লতিফ বাচ্চুর। নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, এফডিসি যেহেতু আমাদের সম্পত্তি না, আমরা তাদের আওতাভুক্ত, তাই এফডিসি চাইলে আমাদের কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। আমাদের বলা হয়েছে, নির্বাচন এখন স্থগিত করতে। পরবর্তীতে অনুমতি দেওয়া হবে। আমরা সেটা মেনে স্থগিত করেছি।

এদিকে বিষয়টির প্রকৃত কারণ জানতে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই নির্বাচনের দুই প্যানেলের একটির সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করার কথা ছিল শাহীন সুমন ও শাহীন কবির টুটুলের। অপর প্যানেলের সভাপতি ও মহাসচিব হিসেবে ছিলেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি। চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024